ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১১:১৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১১:১৪:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী সংগৃহীত ছবি
 

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল একটি মাছধরা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তিন দিন ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকা জেলেদের শনিবার (৮ নভেম্বর) দুপুরে উদ্ধার করা হয়।
 

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত টহল অভিযানের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া লাইটহাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ভাসমান অবস্থায় ট্রলারটি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়।
 

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে নৌবাহিনীর সদস্যরা। পরবর্তীতে উদ্ধার হওয়া জেলেদের ও ট্রলারটিকে নিরাপদে তীরে এনে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
 

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৬ নভেম্বর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকে তারা তিন দিন ধরে সাগরে ভাসমান ছিলেন।
 

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।