ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

সুন্দরবনে ভয়াবহ দুর্ঘটনা: নৌকা ডুবে নিখোঁজ মার্কিন প্রবাসী নারী রিয়ানা আবজাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৬:৩৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৬:৩৬:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
সুন্দরবনে ভয়াবহ দুর্ঘটনা: নৌকা ডুবে নিখোঁজ মার্কিন প্রবাসী নারী রিয়ানা আবজাল ছবি: সংগৃহীত
সুন্দরবনের পাশের মোংলার পশুর নদীতে নৌকা ডুবে রিয়ানা আবজাল (২৮) নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর )সকাল সাড়ে ১১টার দিকে ‘ম্যানগ্রোভ ভেলি’ রিসোর্ট থেকে করমজল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বনবিভাগের কর্মী ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
 
সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশনের কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, রিয়ানা আবজাল বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হন এবং সম্প্রতি পরিবার নিয়ে বাংলাদেশে বেড়াতে আসেন। সকালে তিনি পরিবারের অন্যান্য সদস্যসহ ১৩ জন পর্যটক একটি ছোট নৌকায় চড়ে করমজল যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
 
নদীর ঢাংমারী খাল ও পশুর নদীর মিলনস্থলে পৌঁছালে একটি বড় জাহাজের প্রচণ্ড ঢেউয়ে তাদের নৌকাটি উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেন। কিন্তু রিয়ানা নিখোঁজ থাকেন।
 
নিখোঁজ রিয়ানার বাবা, বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, “আমরা ঢাকার উত্তরায় থাকি, গ্রামের বাড়ি বরিশালে। পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসেছিলাম। হঠাৎ একটি জাহাজের ঢেউ এসে নৌকাটি উল্টে দেয়। ১৩ জনের মধ্যে ১২ জন বেঁচে ফিরলেও রিয়ানাকে আর পাওয়া যায়নি।”
 
বনবিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত রিয়ানার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।