ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নোট অব ডিসেন্টকে গণতান্ত্রিক পথ বলল বিএনপি, ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:৪০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:৪০:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নোট অব ডিসেন্টকে গণতান্ত্রিক পথ বলল বিএনপি, ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য তারেক রহমানের ছবি সংগৃহীত

ভিন্নমত ও নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই একটি সভ্য গণতান্ত্রিক প্রক্রিয়া—এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারি দায়িত্ব হলো দেশের সকল নাগরিকের স্বার্থ রক্ষা করা; দলীয় স্বার্থ বাস্তবায়ন কোনো সরকারের উদ্দেশ্য হতে পারে না। শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান।

তারেক রহমান উল্লেখ করেন, ধর্ম বা গোষ্ঠী ভিন্ন হলেও নাগরিক হিসেবে সকলের পরিচয় একটিই—বাংলাদেশি। আইনের শাসনই প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ফ্যাসিবাদী শক্তির ‘গুপ্ত বাহিনী’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে; তাই গণতান্ত্রিক শক্তিকে একত্রিত থাকার আহ্বান জানান। ভবিষ্যৎ সরকার গঠন করতে পারলে ৫০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ ‘ফার্মার্স কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের ভুলে না ফিরে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ বেশ কয়েকটি দাবির বাস্তবায়নে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।