ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

আব্রাহাম চুক্তি বিষয়ে সৌদি-তুরস্কের পাশে থাকার পরামর্শ পাকিস্তানকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৪:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
আব্রাহাম চুক্তি বিষয়ে সৌদি-তুরস্কের পাশে থাকার পরামর্শ পাকিস্তানকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

আব্রাহাম চুক্তি ইস্যুতে পাকিস্তানের সৌদি আরব ও তুরস্কের অবস্থানকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ বাজার শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার (২ জুলাই) সামা টিভির ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

রানা সানাউল্লাহ বলেন, “পাকিস্তানের উচিত মুসলিম বিশ্বের সঙ্গে একত্রে অবস্থান নেওয়া, বিশেষ করে বৃহত্তর মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন-সম্পর্কিত বিষয়ে।” তিনি আরও বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও রক্তপাত বন্ধ হওয়া জরুরি। ফিলিস্তিনে যে নৃশংসতা চলছে, তা দুঃখজনক।”

তিনি আরও বলেন, ইরানের বর্তমান কৌশলগত অবস্থান এক মাস আগের তুলনায় ভিন্ন। তবে তিনি বিশ্বাস করেন, ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ কৌশলই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

এ সময় অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আলি আমিন গান্দাপুরকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হলে তা হবে পিটিআই নেতৃত্বের নিজস্ব সিদ্ধান্ত। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা হুমকি নেই।”

এর আগে সোমবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “আব্রাহাম চুক্তি নিয়ে যদি পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়, তবে ইসলামাবাদ তার জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।