ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গণভবন এলাকায় জামায়াতে ইসলামী’র পরিচ্ছন্নতা অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩০:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
গণভবন এলাকায় জামায়াতে ইসলামী’র পরিচ্ছন্নতা অভিযান ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভবনের আবাসিক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করেছে। শনিবার (৮ নভেম্বর) শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

অভিযানের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের দলীয় প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আজকের এই অভিযান প্রতীকী উদ্যোগ হলেও এর মাধ্যমে এলাকাটিকে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে রূপান্তর করার লক্ষ্যে আমরা কাজ করছি।”
 

তিনি আরও বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য শুধুমাত্র এলাকা পরিস্কার রাখা নয়, বরং নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মণ্ডল এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি তারিফুল ইসলাম। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ুন কবির ও মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।