ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

রাজশাহীর চারঘাটে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪৬:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
রাজশাহীর চারঘাটে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু ছবি সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকের চাপায় তিন যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় তুহিন আলী, শিমুল আলী ও মারুফ আলী নামের তিন বন্ধু নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষে তিনজনই সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তুহিন ও শিমুলের মৃত্যু হয়। মারুফকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিনজনই চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। স্থানীয়দের মতে, ওই সময় সড়কে ঘনবসতি ও যানবাহনের চাপ থাকায় দুর্ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে এবং দুর্ঘটনার কারণ যাচাইয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।