ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

প্রবাসীদের জন্য বড় সুখবর: মোবাইল-স্বর্ণে মিলবে বাড়তি সুবিধা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০১:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০১:৫৬:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
প্রবাসীদের জন্য বড় সুখবর: মোবাইল-স্বর্ণে মিলবে বাড়তি সুবিধা
প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাত্রীবান্ধব নীতিমালার অংশ হিসেবে এনবিআরের নতুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ বুধবার (২ জুলাই) থেকেই কার্যকর হয়েছে। তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন, সেজন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে।

এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে।

সংশোধিত ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো: 

মোবাইল ফোন : এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক পরিশোধ না করেই প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

স্বর্ণ ও রৌপ্য অলংকার : কোনো ধরনের শুল্ক-কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন।

স্বর্ণবার : প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে।

ঘোষণা বাধ্যতামূলক : ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

অপরিবর্তিত সুবিধাগুলো

এনবিআর জানিয়েছে, সংশোধিত অংশ ছাড়া ব্যাগেজ রুলসের অন্যান্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে এই সংশোধন এনেছে সরকার।

এতে একদিকে যাত্রীরা সুবিধা পাবেন, অন্যদিকে শুল্ক ফাঁকি প্রতিরোধে কাস্টমস বিভাগ আরও কার্যকর হতে পারবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।