ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডে নাগরিকত্বের নিয়মে কঠোরতা, বাড়ছে বসবাসের সময় ও আর্থিক শর্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১০:৫৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১০:৫৫:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ফিনল্যান্ডে নাগরিকত্বের নিয়মে কঠোরতা, বাড়ছে বসবাসের সময় ও আর্থিক শর্ত ছবি সংগৃহীত

ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার শর্ত আরও কঠোর করা হয়েছে। দেশটির পার্লামেন্টে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব আইনের সংশোধনী অনুযায়ী, এখন থেকে আবেদন করতে হলে আগে পাঁচ বছরের পরিবর্তে অন্তত আট বছর দেশটিতে বৈধভাবে বসবাস করতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে, যা অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও কঠিন করে তুলবে।
 

নতুন আইনে শুধু সময়সীমাই নয়, আর্থিক সক্ষমতা ও সামাজিক সহায়তার ওপর নির্ভরশীলতার বিষয়েও কড়াকড়ি আনা হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, কেউ যদি নাগরিকত্বের আবেদন করার আগের দুই বছরের মধ্যে তিন মাসের বেশি সময় বেকার ভাতা বা অন্য কোনো সামাজিক সহায়তা নিয়ে থাকেন, তবে তার আবেদন বাতিল হতে পারে।
 

এছাড়া, অপরাধ বা নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কঠোরতা বাড়ানো হয়েছে। আগে কেবল গুরুতর অপরাধের ক্ষেত্রেই নাগরিকত্ব বাতিল করা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী দুই বছরের বেশি কারাদণ্ড হলে নাগরিকত্ব হারানোর সম্ভাবনা তৈরি হবে।
 

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনগুলো ফিনল্যান্ডে অভিবাসীদের আগ্রহ কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে দেশটির শ্রমবাজার ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হেলসিঙ্কি ইউনিভার্সিটির গবেষক ড. মজিবুর দফতরি বলেন, “নতুন অভিবাসী প্রায় আসছেন না, জন্মহারও কমছে; অথচ তারা আরও কঠোর আইন করছে।”

ফিনল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই নিউজের তথ্যমতে, প্রতিবছর দেশটিতে প্রায় ১০ হাজার মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।