ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

হালিশহরের র‍্যাবের অভিযান, উদ্ধার হলো অবৈধ ভিওআইপি ডিভাইস

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২ জুলাই) সকাল পর্যন্ত চলে এই অভিযান।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:২২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:২২:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
হালিশহরের র‍্যাবের অভিযান, উদ্ধার হলো অবৈধ ভিওআইপি ডিভাইস চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২ জুলাই) সকাল পর্যন্ত চলে এই অভিযান।
চট্টগ্রাম মহানগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২ জুলাই) সকাল পর্যন্ত চলে এই অভিযান।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওই ভবনের নবম তলায় গোপনে অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
 
অভিযানে উদ্ধার করা হয় ৩০টি সিম বক্স, ১০টি শক্তিশালী সার্ভার, প্রায় ১০ হাজার মোবাইল সিমকার্ড (অধিকাংশই টেলিটক ও কিছু এয়ারটেল), একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম।
 
র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী বলেন, “এই চক্রটি মূলত বিদেশ থেকে অবৈধ ভিওআইপি কল পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চক্রটি প্রতারণামূলকভাবে অন্যের নামে সিম সংগ্রহ করে সেগুলো ব্যবহার করত।”
 
তিনি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চক্রের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র‍্যাব।”
 
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত সরঞ্জাম বিটিআরসির মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।