ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১০:৫৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১০:৫৪:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ ফ্রান্স প্রবাসী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

ফ্রান্স প্রবাসী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠের সঙ্গে ‘শ্যামাপাখি’ নামের ওই বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।  

বুধবার (৫ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য এ অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

 

তবে এলাকাবাসীর ধারণা, দু’জন মাদকসেবী ওই বাড়ির সামনে মাদক সেবন করে উপকরণ ফেলে গেছে। 

 

ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, আমার বগুড়ার বাসার সামনের দরজায় মঙ্গলবার রাত ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ। 


এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সাংবাদিকদের মাধ্যমে ও ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে দুই তরুণ পিনাকীর বাড়ির সামনে ছিল। ধারণা করা হচ্ছে, তারা মাদকসেবী হতে পারে। মাদকসেবনের পর তারা দরজার সামনে উপকরণ ফেলে গেছে। এরপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।