ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ফতুল্লায় সংবাদ সংগ্রহে হামলা, বিএনপি নেতার নেতৃত্বে হামলার শিকার দুই সাংবাদিকসহ তিনজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:৩৫:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ফতুল্লায় সংবাদ সংগ্রহে হামলা, বিএনপি নেতার নেতৃত্বে হামলার শিকার দুই সাংবাদিকসহ তিনজন ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিকসহ তিনজন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী শাহাদাত হোসেন (৬০) জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতা-ই রাব্বির বাবা। হামলার পরপরই তাকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হামলায় আহতরা হলেন— জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ (২৭), নিউজ নারায়ণগঞ্জ পোর্টালের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন (৩২) এবং আয়াজ হোসেন (২৮)। আহতদের নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাগো নিউজের সাংবাদিক আকাশ জানান, একটি নারী অভিযোগ করেছিলেন যে শাহাদাত ও তার ছেলে তাদের জমি দখল করে রেখেছেন। বিষয়টি জানার জন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে শাহাদাত ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলা হয় এবং তিনজনকে একটি কক্ষে আটকে লাঠিসোটা ও রড দিয়ে পেটানো হয়।

পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “শাহাদাতকে আটক করা হয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।