ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

রাউজানে দেওয়াল ধ্বসে কিশোরের মর্মান্তিক মৃত্যু

রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেওয়াল ধ্বসে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:২০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:২০:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
রাউজানে দেওয়াল ধ্বসে কিশোরের মর্মান্তিক মৃত্যু রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেওয়াল ধ্বসে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেওয়াল ধ্বসে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ সুফি জান মোহাম্মদ শাহ (রহ.) এর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা ও রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের একটি কলোনিতে বসবাসকারী আবদুল খালেকের ছেলে।
 
স্থানীয় লোকজন জানায়, দুপুরে শিশু কিশোরেরা খেলার সময় স্থানীয় রাশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন জায়গার ঝুঁকিপূর্ণ সীমানা প্রচীরের দেওয়াল ভেঙে এক কিশোর চাপা পড়ে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপারেশন শেষে বিকালে ওই কিশোরের মৃত্যু হয়।
 
মো. সাহেদ নামে এক ব্যক্তি বলেন, দেওয়ালটি ঝুঁকিপূর্ণ ছিল। নির্মাণ শ্রমিক দ্বারা দেওয়ালটি ভাঙার সময় কিশোর চাপা পড়ে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেওয়াল ধ্বসে কিশোরের মৃত্যুর ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তারা আসলে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।