ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রাজধানীর বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল তিন বছরেও চালু হয়নি, চিকিৎসকদের তিন দফা দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০২:২৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০২:২৩:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
রাজধানীর বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল তিন বছরেও চালু হয়নি, চিকিৎসকদের তিন দফা দাবি

তিন বছর আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এখনো চালু হয়নি দেশের একমাত্র সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল। জনবল নিয়োগে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতায় হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চিকিৎসাসেবা দিতে পারছে না। এ অবস্থায় দ্রুত হাসপাতাল চালুর দাবিতে তিন দফা দাবি তুলেছেন বিএমইউয়ের চিকিৎসকেরা।
 

বুধবার সকাল ১১টার দিকে বিএমইউ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে চিকিৎসকেরা হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু করার পাশাপাশি শিক্ষক ও মেডিকেল অফিসার নিয়োগ এবং পূর্ণাঙ্গ হোস্টেল নির্মাণ ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের প্রশাসন ও অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে, কিন্তু বিএমইউতে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি।
 

বক্তারা জানান, কোরিয়ার অর্থায়নে কয়েক হাজার কোটি টাকায় নির্মিত এ সুপার স্পেশালাইজড হাসপাতাল এখনো জনবল সংকটে ভুগছে। বর্তমানে বিএমইউতে ৬৫টি মেডিকেল অফিসারের পদ খালি রয়েছে, পদোন্নতির কারণে ২২৬টি পদ স্থগিত, আর হাসপাতালটিতে আরও ৩৫৮টি পদ শূন্য রয়েছে। দ্রুত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও সহায়ক কর্মী নিয়োগের মাধ্যমে হাসপাতালটি পূর্ণ সক্ষমতায় চালু করার দাবি জানান তারা।
 

চিকিৎসকেরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বহু রেসিডেন্টের থাকার উপযুক্ত হোস্টেল না থাকায় তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন, যা তাদের কাজ ও শিক্ষায় বিঘ্ন সৃষ্টি করছে। অফথালমোলজি বিভাগের রেসিডেন্ট ডা. মো. নাজমুল হাসান বলেন, “বাংলাদেশে চিকিৎসকদের দক্ষতার ঘাটতি নেই, সুযোগ সীমিত। যথাযথ সুযোগ-সুবিধা পেলে তারা জাতীয়ভাবে আরও বড় ভূমিকা রাখতে পারবেন।”
 

এ সময় ডা. আবু ইউসুফ আব্দুল্লাহ বলেন, “৫ আগস্টের পর দেশজুড়ে সংস্কারের ধারা শুরু হলেও বিএমইউ এখনো তার পূর্ণ সংস্কারের আওতায় আসেনি। দ্রুত নিয়োগ ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন না হলে এই বৃহৎ বিনিয়োগের সুফল জনগণ পাবে না।”
 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের ডা. আবু রায়হান রাজি, ডা. মাহমুদুর রহমান মাজেদ, ডা. আবুল বাশারসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।