ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ডিসেম্বরে ৩০০ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য পাবেন সাংবাদিকতা ও ফিল্ম প্রশিক্ষণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:১৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:১৩:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ডিসেম্বরে ৩০০ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য পাবেন সাংবাদিকতা ও ফিল্ম প্রশিক্ষণ ছবি: সংগৃহীত
আগামী ডিসেম্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অন্তত ৩০০ সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের লক্ষ্য জাতীয় মিডিয়ার মান উন্নয়ন এবং জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত করে ইতিবাচক পরিবর্তন আনা।
 
বুধবার (৫ নভেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’ সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, “দেশের স্বার্থে জুলাই যোদ্ধাদের মিডিয়ায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার উন্নত মানের জন্য তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান মিডিয়ায় অনেকেই রাজনৈতিক প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এবং জুলাই যোদ্ধাদের যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে।
 
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। আগামী ডিসেম্বর মাসে এই তিন সংস্থার মাধ্যমে ৩০০ জনেরও বেশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
উপদেষ্টা মাহফুজ আলম এই প্রশিক্ষণের অংশগ্রহণে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছেন। অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক সভাপতিত্ব করেন। এছাড়া উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক এবং উপ-পরিচালক সুমনা পারভীন বক্তব্য দেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না নিজেদের অনুভূতি শেয়ার করেন।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।