ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দাওরায়ে হাদিস সনদধারীদের সরকারি নিয়োগে প্রস্তাব ধর্ম উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:০৫:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
দাওরায়ে হাদিস সনদধারীদের সরকারি নিয়োগে প্রস্তাব ধর্ম উপদেষ্টার ছবি: সংগৃহীত
দাওরায়ে হাদিস সনদধারীদের জন্য সরকারি বিভিন্ন পদে নিয়োগের প্রস্তাব দিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিবের কাছে পৃথক তিনটি আধা-সরকারি পত্রে (ডিও লেটার) এই প্রস্তাব পাঠিয়েছেন।
 
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) ধর্ম উপদেষ্টা এই তিনটি চিঠি প্রেরণ করেন।
 
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের কাছে পাঠানো চিঠিতে ড. খালিদ হোসেন উল্লেখ করেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ আইন পাসের মাধ্যমে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করা হয়। একই দিনে এটি গেজেটে প্রকাশিত হয়।
 
তবে আইন কার্যকর হলেও কওমি শিক্ষার্থীরা এখনো এর সুফল পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। চিঠিতে বলা হয়, “আইনটি প্রণীত হওয়ার পরও কওমি শিক্ষার্থীরা যখন কোনো সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছেন না, তখন তা আইন প্রণয়নের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করে।”
 
ধর্ম উপদেষ্টা প্রস্তাব করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ধর্ম) পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগ দেওয়া যেতে পারে। একই সঙ্গে তিনি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করেছেন, নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে এই সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হোক।
 
এছাড়া প্রতিরক্ষা সচিব বরাবর পাঠানো চিঠিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ধর্মীয় শিক্ষক পদে দাওরায়ে হাদিস সনদধারীদের অন্তর্ভুক্তির প্রস্তাব করেন তিনি।
 
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ২০ হাজারেরও বেশি কওমি মাদ্রাসা রয়েছে। প্রতি বছর এসব প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী দাওরায়ে হাদিস (তাকমিল) সনদ অর্জন করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।