ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

রাউজানে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকার অর্থদণ্ড

রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৬:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
রাউজানে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকার অর্থদণ্ড রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাউজানে বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিজিৎ সেন রাজীব (৪৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বুধবার (০২ জুলাই) দুপুরে রাউজান পৌরসভার জলিল নগর বাস স্ট্যান্ড এলাকার আমানত খান মার্কেটের দুই তলায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা।
 
দণ্ডপ্রাপ্ত সেন রাজীব (৪৩) রাউজান পৌরসভার জলিল নগর সংলগ্ন ঢেউয়াপাড়ার প্রদীপ সেনের ছেলে।
 
সংশ্লিষ্ট সূত্রমতে, ওই ব্যক্তি এসএসসির সনদ ব্যথিত কোনো একাডেমিক সনদ দেখাতে পারেননি। তবে নাম নিজেকে ডিপ্লোমা ধারী দাবি করলেও ডিপ্লোমার সার্টিফিকেটের প্রতিষ্ঠানের সত্যতা পাওয়া যায়নি।
 
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল আইন ২০১০ এর ২৯/২ এবং মেডিকেল প্র্যাকটিস বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইন ১৯৮২ এর ১৩ (২) ধারা মোতাবেক ১ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
একই সঙ্গে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি নগদ ১ লাখ টাকা পরিশোধ করতে না পারায় রাউজান থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
 
বর্তমানে তিনি রাউজান থানা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
 
অভিযানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহজাহান, মেডিকেল অফিসার শান্তনু পালিত ও ডা. তৃষি চৌধুরী, রাউজান থানা পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল।
 
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বলেন, বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকার দায়ে অভিজিৎ সেন রাজীব নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।