ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গ্রামীণ উন্নয়নে ২,৫০০ কোটি টাকার ইসলামি বিনিয়োগ সুকুক ইস্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:৫২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:৫২:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গ্রামীণ উন্নয়নে ২,৫০০ কোটি টাকার ইসলামি বিনিয়োগ সুকুক ইস্যু ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলায় ব্যয় হবে।
 
‘আরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে পরিচিত সাত বছর মেয়াদি ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ডটি চলতি বছরের ডিসেম্বর মাসে বাজারে আসবে।
 
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি সম্প্রতি এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।
 
সুকুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে সড়ক উন্নয়ন, পুনর্বাসন, হাট-বাজার ও পর্যটন এলাকাসহ তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি ও অকৃষি অর্থনীতিতে গতি আসবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং পরিবহন খরচও কমবে।
 
বাংলাদেশ ব্যাংক জানায়, এর আগে তারা মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করেছে। নতুন সুকুকের মাধ্যমে দেশের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মোট সুকুকের পরিমাণ ২৬ হাজার ৫০০ কোটি টাকা পৌঁছাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।