ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জোটবদ্ধ দলকেও নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতা রাখল সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
জোটবদ্ধ দলকেও নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতা রাখল সরকার

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশগ্রহণ করতে হবে—এ বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া ও বিধানগুলো আধুনিকায়নের অংশ হিসেবে এই সংশোধন আনা হয়।

নতুন বিধান অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। অর্থাৎ, জোটভুক্ত প্রার্থীকে নিজের দলের নির্ধারিত প্রতীকেই ভোট করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত কার্যত যৌথ প্রতীকের প্রচলন বন্ধ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আরপিও খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বিএনপি জোটের প্রতীক ব্যবস্থার ধারা ২০ সংশোধনের বিরোধিতা করলেও, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে আরপিও ছাড়াও ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধনের কাজ সম্পন্ন করেছে। পাশাপাশি ভোটকেন্দ্র পরিচালনা, দেশি ও বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালাও হালনাগাদ করা হয়েছে।

এই ধারাবাহিক পরিবর্তনগুলোকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাঠামো আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক করার প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।