ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু, উদ্ধার অভিযান স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১০:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১০:৩৮:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু, উদ্ধার অভিযান স্থগিত ছবি: সংগৃহীত

নেপালের ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে পাঁচ বিদেশি পর্বতারোহী ও দুই নেপালি গাইড প্রাণ হারিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনার খবর মঙ্গলবার সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, প্রায় ৪,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে তুষারধস আঘাত হানলে আরও পাঁচজন গুরুতর আহত হন।
 

পুলিশ জানায়, নিহত বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা ও পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। গত সপ্তাহ থেকে নেপালের পাহাড়ি অঞ্চলে আবহাওয়া খারাপ রয়েছে; তুষারঝড় ও আকস্মিক তাপমাত্রা পতনের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করেন। এক দফা হেলিকপ্টার অভিযানও শুরু হয়েছিল, তবে ঘন কুয়াশা ও প্রবল বাতাসের কারণে সেটি স্থগিত করতে হয়। মঙ্গলবার ভোরে আবহাওয়া অনুকূলে এলে অভিযান আবার শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন থাপা।
 

ইয়ালুং রি শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৬০০ মিটার (১৮,৩৭০ ফুট) উচ্চতায় অবস্থিত এবং তুলনামূলকভাবে নবীন পর্বতারোহীদের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়। নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি রয়েছে, যার মধ্যে মাউন্ট এভারেস্টও আছে। সাধারণত বসন্ত মৌসুমে পর্বতারোহণ সবচেয়ে জনপ্রিয় হলেও, শরৎকালেও অনেক বিদেশি পর্বতারোহী ছোট ও মধ্যম উচ্চতার শৃঙ্গে আরোহণে যান। সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও নেপালের অনিশ্চিত পাহাড়ি আবহাওয়ার ঝুঁকি ও উদ্ধার ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে নিয়ে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।