সীতাকুণ্ডে মনোনয়ন না পেয়ে মহাসড়ক অবরোধে আসলাম চৌধুরীর সমর্থকরা
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:৫৯:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:৫৯:০৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
সংগৃহীত ছবি
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার সন্ধ্যায় দলীয় সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার পর ভাটিয়ারি এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসলামের সমর্থকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মমিন বলেন, প্রায় এক ঘণ্টা ভাটিয়ারি এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়ক অবরোধ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।