ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুনের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ১০:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ১০:৩৯:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুনের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ায় তার খুলি দুই মাসের জন্য ফ্রিজে সংরক্ষিত ছিল এবং সম্প্রতি নগরের পার্কভিউ হাসপাতালে প্রতিস্থাপন করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে মামুনের মাথার পেছনের অংশে মারাত্মক আঘাত হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তার খুলি ফ্রিজে রাখা হয় যাতে অস্ত্রোপচারের সময় ব্যবহার করা যায়। অপারেশনের মাধ্যমে মাথা থেকে মোট ১৩টি হাড়ের টুকরো বের করা হয়েছে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন নেতৃত্বে অস্ত্রোপচারটি পরিচালিত হয়। তিনি জানিয়েছেন, “মামুন এখন পুরোপুরি সুস্থ। এটি একটি জটিল অস্ত্রোপচার ছিল, যা সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুশি। আশা করছি, কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে।”
 
মামুন বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, অপারেশনের আগে চিকিৎসক লিখিতভাবে সতর্ক করেছিলেন, ‘হাড় নেই, চাপ দেবেন না’, যা সেই সময় অনেকের মনেও গভীর ছাপ ফেলেছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।