ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

রাজশাহী বিভাগে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:০০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:০০:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
রাজশাহী বিভাগে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা ছবি সংগৃহীত

জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের আটটি জেলার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
 

ঘোষিত তালিকা অনুযায়ী—

রাজশাহী জেলা:
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে মো. শফিক উদ্দিন,
রাজশাহী-২ (সদর) আসনে মোহাম্মদ মিজানুর রহমান মিনু,
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে মোহাম্মদ শফিকুল হক মিলন,
রাজশাহী-৪ (বাগমারা) আসনে ডি.এম.ডি. জিয়াউর রহমান,
রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে অধ্যাপক নজরুল ইসলাম এবং
রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে আবু সাঈদ চাঁদ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে শাজাহান মিয়া,
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট–গোমস্তাপুর–নাচোল) আসনে মো. আমিনুল ইসলাম,
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. হারুনুর রশিদ।

নাটোর জেলা:
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ফারহানা শারমিন,
নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু,
নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে এম. আব্দুল আজিজ।
নাটোর-৩ আসন এখনো শূন্য রাখা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা:
সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু,
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে ভিপি আয়নুল হক,
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এম. এ. আকবর আলী,
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে মো. হাফিজুর রহমান খান,
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এম. এ. মুহিত।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর–সিরাজগঞ্জ) আসন ফাঁকা রয়েছে।

পাবনা জেলা:
পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনে এ কে এম. সেলিম রেজা হাবিব,
পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে মো. হাসান জাফির তুহিন,
পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে হাবিবুর রহমান হাবিব,
পাবনা-৫ (সদর) আসনে মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
পাবনা-১ (সাঁথিয়া) আসন ফাঁকা রয়েছে।

নওগাঁ জেলা:
নওগাঁ-১ (পত্নীতলা–পোড়শা–সাপাহার–নিয়ামতপুর) আসনে মো. মোস্তাফিজুর রহমান,
নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) আসনে মো. শামসুজ্জোহা খান,
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনে মো. ফজলে হুদা বাবুল,
নওগাঁ-৪ (মান্দা) আসনে ইকরামুল বারী টিপু।
নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

জয়পুরহাট জেলা:
জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে মো. মাসুদ রানা প্রধান,
জয়পুরহাট-২ (আক্কেলপুর–ক্ষেতলাল–কালাই) আসনে আব্দুল বারি।

বগুড়া জেলা:
বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম,
বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার,
বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনে মোশাররফ হোসেন,
বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে গোলাম মোহাম্মদ সিরাজ,
বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান,
বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়া।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।
 

রাজশাহী বিভাগের এসব আসনে মনোনয়ন ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দ ছড়িয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।