ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

২৭ নভেম্বরেই জকসু নির্বাচন চায় ‘আপ বাংলাদেশ’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৫:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৫:৪৪:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
২৭ নভেম্বরেই জকসু নির্বাচন চায় ‘আপ বাংলাদেশ’ ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২৭ নভেম্বরের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে ছাত্র সংগঠন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। পাশাপাশি নির্বাচনের আগে ও চলাকালীন ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষাসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেছে তারা।
 

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।
 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

নির্ধারিত সময় অনুযায়ী ২৭ নভেম্বরেই জকসু নির্বাচন আয়োজন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখা, সব সংগঠনের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলা।
 

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সংগঠক মাসুদ রানা সংবাদ সম্মেলনে বলেন, “আমরা জকসুর দাবিতে অনশন করেছিলাম, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।”
 

তিনি আরও বলেন, “ডিসেম্বরে ভর্তি পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল সামনে থাকায় ২৭ নভেম্বরই নির্বাচন আয়োজনের উপযুক্ত সময়। নির্বাচন পেছানোর মধ্য দিয়ে কেউ যেন নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র না করে। শিক্ষার্থীরা এই নির্বাচন আদায় করবেই।”
 

সংগঠনটির দাবি, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।