ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সর্বশেষ জরিপে মামদানির ৪১ শতাংশ সমর্থন নিউইয়র্কে মেয়র নির্বাচনে ৩৩ জরিপে এগিয়ে মামদানি অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৪ শতাংশ সমর্থন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
সর্বশেষ জরিপে মামদানির ৪১ শতাংশ সমর্থন নিউইয়র্কে মেয়র নির্বাচনে ৩৩ জরিপে এগিয়ে মামদানি অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৪ শতাংশ সমর্থন ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র পদে ভোট হবে আগামী মঙ্গলবার। এরই মধ্যে আগাম ভোট শুরু হয়েছে। ভোটে কে মেয়র হবেন, তা এখনই বলা যাচ্ছে না। তবে তিন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তারা হচ্ছেন– ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিউয়া। জরিপগুলোতে মামদানির অবস্থান দৃঢ় হচ্ছে।

 

 

মেয়র নির্বাচন নিয়ে পরিচালিত ৩৬টি জরিপের ফলাফল গতকাল শনিবার পর্যন্ত আপডেট করেছে নিউইয়র্ক টাইমস। এর মধ্যে ৩৩টি জরিপে এগিয়ে জোহরান মামদানি। বাকি জরিপে কুওমো।

 
 

 

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে প্রকাশিত জনমত জরিপগুলোতে মামদানি দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে আছেন। কয়েকটি জরিপে তাঁকে কুওমোর চেয়ে প্রায় ১০ পয়েন্ট এগিয়ে রাখা হয়েছে। কিছু জরিপে আরও বড় ব্যবধান দেখা গেছে। মামদানি কিছু ক্ষেত্রে ২০ পয়েন্টের বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তাঁর সমর্থনের হার প্রায় ১৩ থেকে ১৯ শতাংশের মধ্যে রয়েছে।

 


সর্বশেষ ২৫-৩০ অক্টোবরের মধ্যে জরিপ করেছে অ্যাটলাসইনটেল। তাদের ফলাফলে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন মামদানি, পেয়েছেন ৪১ শতাংশ সমর্থন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৪ শতাংশ সমর্থন। আর কার্টিস স্লিউয়া পেয়েছেন ২৪ শতাংশ সমর্থন।

 

 


দুই ডেমোক্র্যাট প্রার্থীর লড়াই
নিউইয়র্কে মেয়র নির্বাচনে দুজন ডেমোক্র্যাট একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই প্রতিদ্বন্দ্বিতা ক্রমে মুখোমুখি অবস্থানে পরিণত হয়েছে। বর্ণবাদ ও ইসলামভীতির অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা জানান, দুই প্রধান প্রার্থীর মধ্যকার রাজনৈতিক পার্থক্য আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।

 

এই প্রতিদ্বন্দ্বিতায় তরুণ এবং প্রগতিশীল হিসেবে আছেন জোহরান মামদানি (৩৪)। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তাঁর উত্থান উল্কার গতিতে। তাঁর প্রচারণা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। অভিজ্ঞদের প্রতিনিধিত্ব করছেন অ্যান্ড্রু কুওমো (৬৭)। তিনি নিউইয়র্কের প্রাক্তন ডেমোক্রেটিক গভর্নর। প্রার্থী বাছাইয়ে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। অতি ধনী দাতা ও করপোরেশনগুলোর সমর্থন পাচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।