ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জাতির ইন্টেলেকচুয়াল অবক্ষয় সম্পর্কে সতর্ক করলেন ড. মাহমুদুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:১৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:১৩:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
জাতির ইন্টেলেকচুয়াল অবক্ষয় সম্পর্কে সতর্ক করলেন ড. মাহমুদুর রহমান

রাজধানীর মহাখালী রাওয়া ভবনে আয়োজিত তিন দিনব্যাপী ‘রাওয়া বইমেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিক ও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকার দেশকে বুদ্ধিবৃত্তিকভাবে দরিদ্র করার পরিকল্পিত উদ্যোগ নিয়েছিল। শনিবার রাতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জাতিকে দুর্বল করার সর্বোত্তম উপায় হলো তার চিন্তা, শিক্ষা ও মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করা—এটাই ছিল পূর্ববর্তী সরকারের মূল লক্ষ্য।
 

তিনি বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষাব্যবস্থা ও পরীক্ষাপদ্ধতি নষ্ট করা হয়েছে, যাতে নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনচেতা চিন্তা ও দেশপ্রেম গড়ে না ওঠে। “শিক্ষকদের নির্দেশ দেওয়া হতো কাউকে ফেল করানো যাবে না—ফলে পরীক্ষার মানহানি ঘটেছে এবং জাতি বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব হয়েছে,” যোগ করেন তিনি। মাহমুদুর রহমান জানান, এই প্রক্রিয়ায় শুধু শিক্ষাব্যবস্থা নয়, সেনাবাহিনীর মানসিক শক্তিও দুর্বল করতে চেষ্টা করা হয়েছিল, কারণ দৃঢ় আদর্শ ও ঈমান ব্যতীত কোনো বাহিনী শক্তিশালী হতে পারে না।
 

তরুণদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত সম্ভব হয়েছে তরুণ প্রজন্মের ত্যাগের কারণে। “আমাদের স্বাধীনতা ফিরে পেতে শত শত তরুণ প্রাণ দিয়েছে,” বলেন তিনি। ভবিষ্যতে জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত করার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, “সাহস আসে জ্ঞান থেকে। তাই আমাদের ইন্টেলেকচুয়ালি ইকুইপড হতে হবে, আর বই পড়াই তার সবচেয়ে কার্যকর উপায়।”
 

তিনি আরো বলেন, সম্প্রতি প্রতিবেশী দেশে সাংবাদিকদের সফরে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিদের আচরণে তিনি হতাশ হয়েছেন। “ভারতের পররাষ্ট্র সচিব যখন বলেন বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক স্বীকৃতি দরকার, তখন কেউ প্রতিবাদ করেননি—এটাই প্রমাণ করে আমরা মানসিকভাবে কতটা দুর্বল হয়ে পড়েছি,” মন্তব্য করেন তিনি।
 

অনুষ্ঠানে জাতির ভবিষ্যৎ গঠনে জনগণ ও সেনাবাহিনীর ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে মাহমুদুর রহমান বলেন, “জনগণ ও সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে।” গণমাধ্যম এই সম্পর্ককে শক্তিশালী করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
 

অনুষ্ঠান শেষে রাওয়ার চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হক মেলার সমাপ্তি ঘোষণা করেন এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।