ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বাহরাইনে মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:৫৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১১:৫৫:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বাহরাইনে মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ছবি সংগৃহীত

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এসব বৈঠকে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।
 

শনিবার (১ নভেম্বর) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
 

অন্য এক বৈঠকে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার অনুরোধ জানান তৌহিদ হোসেন। তিনি বিশেষভাবে ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ শ্রমিক ও প্রবাসী পরিবারের জন্য ফ্যামিলি ভিসা সুবিধা পুনর্বহালের ওপর গুরুত্বারোপ করেন।
 

উপমন্ত্রী আল ফাদহেল জানান, বাহরাইন সরকার ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা চালুর উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তি নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।
 

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাআদ আল মুরাইখির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষ থেকে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন। কাতারি প্রতিমন্ত্রী আশ্বাস দেন, রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া, এশিয়ার আস্থা ও সহযোগিতামূলক পদক্ষেপ (CICA) সংস্থার মহাসচিবের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা সংস্থাটিকে এশিয়ায় রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
 

মানামা সংলাপে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও কূটনীতিকরা অংশ নিচ্ছেন। সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সহযোগিতা এবং পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।