ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষি আহত পাঁচ বছরে আহত ১০ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১০:৩২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১০:৩২:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষি আহত পাঁচ বছরে আহত ১০ জন ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমার গ্যালেংগ্যা ইউনিয়নের চিম্বুক পাহাড় এলাকায় ভালুকের আক্রমণে কাইং প্রে ম্রো নামে এক জুমচাষি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গ্যালেংগ্যা ইউনিয়নের রুইফপাড়ার চিম্বুক পাহাড় এলাকায় নিজ জুমের বাগানে কলার ছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গ্যালেংগ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো। আহত কাইং প্রে ম্রো গ্যালেংগ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুইফপাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রোর ছেলে।


 

আহতের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, দুপুরে কাইং প্রে তাদের পাড়া থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কলার ছড়ি কাটার সময় হঠাৎ জঙ্গল থেকে একটি ভালুক বের হয়ে এসে তাঁর ওপর আক্রমণ করে। এ সময় কাইং প্রের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এলে ভালুকটি পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, ওই এলাকায় ভালুকের বাচ্চা থাকতে পারে।

 

 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী জানান, জুমচাষিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বন বিভাগ সূত্র জানায়, ২০২১ সাল থেকে বান্দরবানে ভালুকের আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সদরের চিম্বুক এলাকার চারজন, রুমাতে তিন, আলীকদমে এক ও থানচিতে দুজন। তাদের মধ্যে একজন খুমি, একজন মারমা, অন্যরা ম্রো জনগোষ্ঠীর।

 

 

বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, আহতরা ক্ষতিপূরণের জন্য লিখিত আবেদন করেননি। ভালুক ক্রমাগত বিচরণ ক্ষেত্র ও খাদ্য সংস্থান হারাচ্ছে। বেঁচে থাকার তাগিদে মানুষের মুখোমুখি হচ্ছে তারা। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।