ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বৈষম্যবিরোধী কর্মচারী ফোরাম, তদন্তের দাবিও জানিয়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১০:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১০:২৫:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বৈষম্যবিরোধী কর্মচারী ফোরাম, তদন্তের দাবিও জানিয়েছে ছবি: সংগৃহীত

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংস্থাটির কার্যকরী সভাপতি মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৯ অক্টোবর প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বাতিল করায় তারা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
 

বিবৃতিতে বলা হয়, প্রশাসনের কয়েকজন উপদেষ্টা ও কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ‘রুলস অব বিজনেস’-এর ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে ওই কমিটি গঠন করেছিলেন, যা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি করে। তাদের অভিযোগ, এই কমিটির মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবিত কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়ন করা হয়েছিল, ফলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হয়।
 

ফোরামের দাবি, শুধু কমিটি বাতিল করাই যথেষ্ট নয়; গত এক বছরে জনপ্রশাসনে অরাজকতা ও অকার্যকরতা সৃষ্টির সঙ্গে যারা জড়িত ছিলেন, সেই সব উপদেষ্টা ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তারা প্রস্তাব করেছেন, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হোক।
 

সংগঠনটি মনে করে, প্রশাসনের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়াই হতে পারে কার্যকর সমাধান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।