উত্তরায় বেপরোয়া গাড়িচাপায় পথচারী নিহত, চালককে গণপিটুনি
- আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৯:০৮:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৯:০৮:৩৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে কামারপাড়া এলাকায় বেপরোয়া প্রাইভেটকারচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি ধাক্কা দিয়ে মান্নানকে আঘাত করার সময় আরও কয়েকজন আহত হন। পরে উত্তেজিত জনতা গাড়িটিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আটকে ভাঙচুর করে। গাড়ির চালক আশ্রয় নিতে একটি বাড়িতে ঢুকে সেখানে জনতার হাতে পিটুনি খেয়ে গুরুতর আহত হন।
পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে এবং চালককে হাসপাতালে ভর্তি করায়। গুরুতর আহত মান্নানকে পথচারীরা উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হবে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, চালক মো. আবিরকে আটক করা হয়েছে। তিনি ড্রাইভিং লাইসেন্সবিহীন ছিলেন এবং অভিজ্ঞতার অভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।