পাথর কুড়ানোয় ক্ষিপ্ত হয়ে দুই শিশুকে নৃশংসভাবে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার
- আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৯:০৭:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৯:০৭:১০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৬ বার পঠিত
ছবি সংগৃহীত
রংপুরের গংগাচড়া এলাকায় পাথর কুড়ানোর বিষয়কে কেন্দ্র করে আব্দুর রহমান (৮) ও মারুফ (৬) নামে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত আজহারুল ইসলাম (৩৮)কে র্যাব ১৩ গ্রেফতার করেছে।
র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আজহারুল গংগাচড়ার সিট পাইকন গ্রামের মৃত পেনসুলের ছেলে।
র্যাব জানায়, ৫ আগস্ট সকালে শিশু আব্দুর রহমান ও মারুফ প্রতিদিনের মতো পাথর কুড়ানোর উদ্দেশে বালু উত্তোলন পয়েন্টে যায়। আজহারুল ইসলাম ক্ষিপ্ত হয়ে সহযোগীদের সঙ্গে মিলিত হয়ে তাদের নৃশংসভাবে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বালু চাপা দিয়ে রাখা হয়।
শিশুরা বাসায় না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বালু চাপা অবস্থায় তাদের মরদেহ খুঁজে পান। পরে শিশুর বাবা মো. আব্দুর রশিদ ও মো. জাকেরুল ইসলাম গংগাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব ছায়া তদন্তের মাধ্যমে তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে আজহারুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গংগাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।