ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৭.৫ শতাংশ হারে বাড়িভাতা কার্যকর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৮:১৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৮:১৩:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৭.৫ শতাংশ হারে বাড়িভাতা কার্যকর ছবি সংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাতা পাবেন। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে।
 

মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে, যা সর্বনিম্ন ২ হাজার টাকা হবে। পরবর্তী ধাপে, ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হবে। ফলে তখন বাড়িভাতার হার দাঁড়াবে মোট ১৫ শতাংশ, সর্বনিম্ন ২ হাজার টাকাই বহাল থাকবে।
 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই সুবিধা প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে—পরবর্তী বেতন স্কেলে অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করা, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১’, ‘মাদরাসা নীতিমালা ২০১৮ (সংশোধিত)’, এবং ‘ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা ২০১৮’-এর নির্দেশনা অনুসরণ করা।
 

এছাড়া বাড়িভাতা বৃদ্ধির কারণে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া দাবি করতে পারবেন না। ভাতা প্রদানে সব আর্থিক বিধি-বিধান মানা বাধ্যতামূলক থাকবে এবং ভবিষ্যতে অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী হবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
 

এই সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এসেছে। তারা সম্প্রতি বাড়িভাতা ২০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে আন্দোলন করেন, যা কয়েকদিন স্থায়ী হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।