ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১০:১৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১০:১৯:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভা থেকে এই ঘোষণা দেন।

ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, “আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।” তিনি আরও উল্লেখ করেন, “দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রচনায় আখতার হোসেনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে "কাউনিয়ার ভূমিপুত্র" হিসেবে পরিচয় করিয়ে দেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারজিস আলম।

এর আগে সকালেই জুলাই পদযাত্রার সূচনা হয় পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। সেখান থেকে পদযাত্রাটি কাউনিয়ায় এসে পথসভায় মিলিত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।