ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আগ্রাবাদ সিডিএর বালুর মাঠ বন্ধক রেখে এস আলম ট্রেডিংয়ের নামে ঋণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ১১:৫৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ১১:৫৭:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
আগ্রাবাদ সিডিএর বালুর মাঠ বন্ধক রেখে এস আলম ট্রেডিংয়ের নামে ঋণ দুদক অভিযান
নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠ বেআইনিভাবে বরাদ্দ ও দখলের অভিযোগে সিডিএ ভবনে অভিযান চালিয়েছে দুদক। এ সময় সংশ্লিষ্ট নানা রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপসহকারী পরিচালক হামেদ রেজার নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।
 
দুদক জানায়, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০০১ সালে মেসার্স মডার্ণ প্রপার্টিজ লিমিটেড ও ২০০৫ সালে মেসার্স হাসান আবাসন প্রাইভেট লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম অনুসরণ করে বালুর মাঠের ১০১ কাঠা জমি লিজ দিয়েছিল সিডিএ। লিজের শর্তানুসারে দখল বরাদ্দ প্রদানের পরবর্তী দুই বছরের মধ্যে বহুতল ভবন নির্মাণ করার কথা। কিন্তু অদ্যাবধি ২০ থেকে ২৫ বছর অতিক্রান্ত হওয়ার পরেও বহুতল ভবন নির্মাণের কার্যক্রম গৃহীত হয়নি। তবে ২০২০ সালে উক্ত জমি ব্যাংক মর্টগেজ দিয়ে ঋণ গ্রহণের জন্য সিডিএ’র কাছ থেকে অনাপত্তি পত্র (এনওসি) সংগ্রহ করা হয়। এরপর এস আলম ট্রেডিং এর নামে বালুর মাঠের ১০১ কাটা ও অন্যান্য জমি নগরীর জনতা ব্যাংক চৌমুহনী শাখার কাছে বন্ধক রেখে শত শত কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়।
 
দুদক জানায়, সিডিএ ভবনে অভিযানের পর দুদক টিম বালুর মাঠের উক্ত ১০১ কাঠা বিশিষ্ট জায়গাটি সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, সেখানে চৌধুরী সুপার শপ ও রয়েল অটো কার নামে দুটি ভাড়ায় পরিচালিত প্রতিষ্ঠান রয়েছে। তবে এ দুটি প্রতিষ্ঠান সংক্রান্তে সিডিএ’র নথিতে কোন তথ্য পাওয়া যায় নি। দুদক আরো জানায়, বহুতল আবাসনের উদ্দেশ্যে লিজকৃত ১০১ কাঠা জমিতে লিজের শর্ত ভঙ্গ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আরো রেকর্ড পত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ড পত্র পর্যালোচনা করে কমিশন বরাবর দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে। অভিযান শেষে দুদক কর্মকর্তা হামেদ রেজা সাংবাদিকদের বলেন, রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। আরো রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। এরপর সেগুলো পর্যালোচনা করা হবে। সিডিএ’র কোন কর্মকর্তার দায় রয়েছে কিনা তা নিরূপণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।