ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ফার্মগেট দুর্ঘটনার পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল, আগারগাঁও–শাহবাগ রুটে ফের যাত্রীসেবা শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪১:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ফার্মগেট দুর্ঘটনার পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল, আগারগাঁও–শাহবাগ রুটে ফের যাত্রীসেবা শুরু ছবি সংগৃহীত

রাজধানীতে ফের স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন নিয়মিতভাবে চলাচল করছে। এর মাধ্যমে বুধবার রাতে সাময়িকভাবে বন্ধ থাকা এই অংশে আবারও পূর্ণ যাত্রীসেবা চালু হলো।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া নয়টার দিকে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় ওই অংশে সামান্য কম্পন লক্ষ্য করা যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে সারারাতই মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

রাতে মেরামত কার্যক্রম সম্পন্নের পর বৃহস্পতিবার সকাল থেকেই মেট্রোরেল পুরোপুরি সচল করা হয়।

উল্লেখ্য, গত রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে এক পথচারী আবুল কালাম নিহত হন। ওই দুর্ঘটনার পর পরই ডিএমটিসিএল জরুরি সংস্কার কাজ শুরু করে এবং সোমবার দুপুরে আংশিকভাবে চলাচল পুনরায় চালু করে। এরপর তিন দিন ধীরগতিতে চলাচল শেষে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।