ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

মানবতাবিরোধী অপরাধে ইনু-হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১০:২৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১০:২৭:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধে ইনু-হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ ছবি সংগৃহীত

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

প্রসিকিউশন ইতোমধ্যে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) উপস্থাপন করেছে। সোমবার প্রসিকিউশনের প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম তিনটি অভিযোগ পড়ে শোনান এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। তবে পলাতক আসামিদের পক্ষে নিয়োজিত স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
 

এর আগে, গত ৬ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২ এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মতো গুরুতর অপরাধের উল্লেখ রয়েছে। পলাতক আসামিদের হাজির না হওয়ায় আদালত তাদের গ্রেফতারে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
 

একই ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধেও পৃথক মামলায় শুনানি চলছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যায় সহযোগিতা ও উসকানির অভিযোগ। প্রসিকিউটর মিজানুল ইসলাম গত ২৩ অক্টোবর এসব অভিযোগ পড়ে শোনান এবং বিচার শুরুর আবেদন করেন। ইনুর পক্ষে আইনজীবী নাজনীন নাহার শুনানির জন্য সময় চান এবং ট্রাইব্যুনাল তাকে প্রিভিলেজ কমিউনিকেশনের সুযোগ দেন।
 

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন এবং বিভিন্ন মামলার আসামি হিসেবে বিচারাধীন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে তিনি তথ্যমন্ত্রী ছিলেন, তবে সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে পরাজিত হন।
 

জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে ছয়জন নিহত ও কয়েকজন আহত হন। এ ঘটনার তদন্ত শেষে প্রসিকিউশন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে, যার ভিত্তিতে বর্তমানে ইনু-হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।