ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত আমদানি কার্যক্রম: যৌথ পদক্ষেপ নিচ্ছে বিজিএমইএ ও বিকেএমইএ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১০:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১০:৫৮:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত আমদানি কার্যক্রম: যৌথ পদক্ষেপ নিচ্ছে বিজিএমইএ ও বিকেএমইএ ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পোশাক শিল্পের আমদানি কার্যক্রমে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা কাটিয়ে উঠতে যৌথভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএর পক্ষে মেজর মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৮ অক্টোবর সংঘটিত অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজের আমদানি শেডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় সেখানে থাকা কাঁচামাল ও আমদানি পণ্যের কার্যক্রম ব্যাহত হয়। এ পরিস্থিতিতে রপ্তানি কার্যক্রম সচল রাখতে দুই সংগঠন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

যৌথ উদ্যোগের অংশ হিসেবে অস্থায়ীভাবে নবনির্মিত টার্মিনাল-৩ এলাকায় একটি ‘রাব হল’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত পণ্যের নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে বিজিএমইএ একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে রাব হল স্থাপনের কার্যাদেশ দিয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই এর বাস্তবায়ন সম্পন্ন হবে বলে জানিয়েছে।

এর আগে, গত ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিল্পের স্বার্থে আমদানি কার্যক্রম পুনরুদ্ধার ও পণ্যের নিরাপত্তা নিশ্চিতে এই যৌথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিজিএমইএ জানায়, সরকারের সহযোগিতায় পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমদানি পণ্যের সুরক্ষা এবং রপ্তানি খাতের স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে সংগঠনটির বিশ্বাস।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।