এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৮৬৪, বহিষ্কার ৬২
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪১:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪১:২৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬২ জনকে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ জন। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ২৩১ জন। ১ হাজার ৬০০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচএসসিতে বহিষ্কৃত ৩৯ জনের মধ্যে রয়েছে—ঢাকা ৭, রাজশাহী ১, কুমিল্লা ৪, যশোর ২, চট্টগ্রাম ৫, সিলেট ২, বরিশাল ৫, দিনাজপুর ৬ ও ময়মনসিংহ ৭ জন।
আলিমের বাংলা প্রথম পত্রে ৭৯ হাজার ৫২৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ হাজার ৬৩১ জন, বহিষ্কৃত ৮ জন।
কারিগরি শিক্ষায় ৯৯ হাজার ২৮৯ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২ জন অনুপস্থিত এবং ১৫ জন বহিষ্কার হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।