ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

খাগড়াছড়ির আলুটিলায় স্কুলশিক্ষিকা ধর্ষণ, লিটন ত্রিপুরা গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:১৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:১৯:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
খাগড়াছড়ির আলুটিলায় স্কুলশিক্ষিকা ধর্ষণ, লিটন ত্রিপুরা গ্রেফতার সংগৃহীত ছবি
 

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এর আগে একই দিন রাত সাড়ে ৮টার দিকে আলুটিলার তারেং এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলশিক্ষিকা তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আলুটিলা এলাকায় বেড়াতে যান। ওই সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করে এবং পরে অস্ত্রের ভয় দেখিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে শিক্ষিকাকে ধর্ষণ করে। অভিযোগে বলা হয়, ধর্ষণের পর সে ভুক্তভোগীর কাছে দশ হাজার টাকা দাবি করে।
 

পরে ভুক্তভোগীর বন্ধু বিষয়টি স্থানীয় সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় লিটন ত্রিপুরাকে আটক করা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, “লিটন ত্রিপুরাকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।