ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

পশ্চিম তীর যুক্ত হলে ইসরাইল হারাবে যুক্তরাষ্ট্রের সমর্থন: ট্রাম্পের কড়া সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:০১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:০১:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
পশ্চিম তীর যুক্ত হলে ইসরাইল হারাবে যুক্তরাষ্ট্রের সমর্থন: ট্রাম্পের কড়া সতর্কবার্তা ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে দেশটি যুক্তরাষ্ট্রের ‘সব ধরনের সমর্থন’ হারাবে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের এ ধরনের পদক্ষেপ আরব বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে।
 

ট্রাম্প ১৫ অক্টোবর গাজা যুদ্ধবিরতি ইস্যুতে এক সাক্ষাৎকার দেন, যা বৃহস্পতিবার প্রকাশিত হয়। সেখানে পশ্চিম তীরের কিছু অংশ ইসরাইলের সঙ্গে যুক্ত করার বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, “এটা হবে না। আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। এখন ইসরাইল এটা করতে পারে না। যদি তারা করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব সমর্থন বন্ধ হয়ে যাবে।”
 

এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব ইসরাইলি পার্লামেন্টে (নেসেট) প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত ভোটে ১২০ সদস্যের মধ্যে ২৫ জন পক্ষে ও ২৪ জন বিপক্ষে ভোট দেন। এটি আইন কার্যকর করার চার ধাপের প্রথম ধাপ মাত্র। নেসেটের বিবৃতিতে জানানো হয়, জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বিলটি পাস করা হয়েছে, যা এখন পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে।
 

পশ্চিম তীরে ইসরাইলের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, “নেসেটে একটি ভোট হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে স্পষ্ট করেছেন—আমরা এই সিদ্ধান্তকে সমর্থন করি না। এটি গাজা শান্তি চুক্তির জন্য হুমকিস্বরূপ।”
 

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সতর্কবার্তা ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।