ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

শিশুদের খেলাধুলা নিয়ে সংঘর্ষের জেরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত ৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:৫৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:৫৬:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
শিশুদের খেলাধুলা নিয়ে সংঘর্ষের জেরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত ৫ ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
 

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে।
 

আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম (১৫) ওই এলাকার নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির জেরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আল আমিন চৌকিদার, নবাব চৌকিদার ও তায়বা ধারালো অস্ত্র দিয়ে রেদায়েনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 

অন্যদিকে, নবাব চৌকিদার দাবি করেন, রেদায়েন ও তার বাবা নুর আলম প্রথমে তাদের ওপর হামলা চালান।
 

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেয়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।