ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আরব সাগরে প্রায় ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ করল পাকিস্তান নৌবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:২৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:২৬:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
আরব সাগরে প্রায় ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ করল পাকিস্তান নৌবাহিনী ছবি সংগৃহীত

আরব সাগরে দুটি পৃথক নৌকা থেকে প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী।
 

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ নিরাপত্তা সংস্থা কম্বাইন্ড মেরিটাইম ফোর্স (সিএমএফ) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘ইয়ারমুক’ গত সপ্তাহে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পালতোলা নৌকা আটক করে এবং ৯৭২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে।
 

বিবৃতিতে বলা হয়, ১৮ অক্টোবর প্রথম নৌকা থেকে দুই টনেরও বেশি ক্রিস্টাল মেথামফেটামিন (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮২ কোটি ২৪ লাখ ডলার।

এর ৪৮ ঘণ্টারও কম সময় পর দ্বিতীয় নৌকা থেকে ৩৫০ কেজি ক্রিস্টাল মেথ (১৪ কোটি ডলার) এবং ৫০ কেজি কোকেন (১০ কোটি ডলার) জব্দ করা হয়।
 

অভিযানটি সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত টাস্ক ফোর্স (সিটিএফ) ১৫০-এর অপারেশন ‘আল মাসমাক’-এর অংশ হিসেবে পরিচালিত হয়।
 

সিএমএফ টাস্কফোর্সের কমান্ডার ও সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন,

“এটি ছিল সিএমএফের ইতিহাসে সবচেয়ে সফল মাদকদ্রব্য আটক অভিযানগুলোর একটি।”
 

পাকিস্তান নৌবাহিনী এক বিবৃতিতে জানায়,

“এই অর্জন আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও বিশ্ব শান্তিতে পাকিস্তানের অবদানকে আরও শক্তিশালী করেছে। নৌবাহিনী অবৈধ পাচার দমন ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
 

দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন,

“এই সাফল্য জাতীয় গর্ব ও পেশাদারিত্বের প্রতীক, যা আঞ্চলিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তার প্রতি পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতি প্রকাশ করে।”
 

সূত্র: ডন


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।