ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

২৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি : প্রসিকিউশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:০৪:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
২৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি : প্রসিকিউশন অপরাধ ট্রাইবুন্যাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা বুধবার (আজ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের বিধান থাকার কথা বলেছে প্রসিকিউশন। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কৌঁসুলি গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এ কথা বলেন। খবর বিডিনিউজের।
 
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গেল ৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুই মামলায় বুধবার তাদের ট্রাইব্যুনালের হাজিরের দিন ধার্য রয়েছে।
 
এদিন তাদের হাজিরের ব্যাপারে প্রশ্ন করা হলে তামিম বলেন, ট্রাইব্যুনাল কয়েকজন বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়না জারি করেছে। বুধবার ওই মামলাগুলোর তারিখ রয়েছে তুলে ধরে তিনি বলেন, ট্রাইব্যুনালের আদেশ থেকে দেখা যায় যে পুলিশের আইজিপিকে বলা হয়েছে তিনি এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই পরোয়ানার একটি কপি পাঠানো হয়েছে।
 
এর পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী দুটি কাজ হতে পারে তুলে ধরে তামিম বলেন, এক হলো তারা এই গ্রেপ্তারি পরোয়ানার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন; অথবা আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা ওনাদেরকে গ্রেপ্তার করে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিন দিতে পারেন যদি তারা জামিন চান, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। যদি জেল হাজতে প্রেরণের আদেশ দেন তবে কারা কর্তৃপক্ষ যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওনারা সিদ্ধান্ত নেবেন কোন কারাগারে নেবেন। যদি ওনারা হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী দুটি জাতীয় পত্রিকায়– একটি বাংলা এবং একটি ইংরোজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে যে আগামী অমুক তারিখে ওনারা যেন হাজির হয়, এ মামলায় ‘অ্যাপিয়ার’ করার জন্য। পত্রিকার বিজ্ঞপ্তির পরও যদি ওনারা হাজির না হন তাহলে পলাতক দেখিয়ে তাদের পক্ষে রাষ্ট্র আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ করবে বলে তুলে ধরেন কৌঁসুলি তামিম।
 
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার ঘোষণার পরদিন ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। তবে এ কারাগারে কাদের রাখা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। তার আগের দিন ১১ অক্টোবর সেনা সদরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন মামলায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান যে ৩২ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে বর্তমানে চাকরিরত ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।