ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে জামায়াত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:২১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:২১:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে জামায়াত ছবি সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার জামায়াতে ইসলামী নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।
 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি আসন্ন নির্বাচনের পরিবেশ, তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে মতামত জানায়।
 

বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, তারা প্রধান উপদেষ্টাকে নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক কাঠামোয় রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।