ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রূপপুর প্রকল্পের ১৮ কর্মকর্তা অপসারণে হাইকোর্টের রুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১১:২৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১১:২৬:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
রূপপুর প্রকল্পের ১৮ কর্মকর্তা অপসারণে হাইকোর্টের রুল
রূপপুর পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ১৮ জন অপসারিত প্রকৌশলী ও কর্মকর্তার চাকরি পুনর্বহাল চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাদের অপসারণের আদেশ অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন পূর্ণ চাকরি ধারাবাহিকতা ও স্বপদে পুনর্বহাল করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
 
রোববার (২৯ জুন) বিচারপতি আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এ রুল জারি করেন। শুনানিতে আবেদনকারীদের পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস. এম. মাহিদুল ইসলাম সজিব।
 
একইসঙ্গে, আবেদনকারীরা বোর্ড অব ডিরেক্টরস বরাবর যে অপসারণ আদেশ প্রত্যাহারের আবেদন করেছেন তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
 
গত ৮ মে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, 'চাকরি আর প্রয়োজন নেই' উল্লেখ করে নীতিমালা অনুযায়ী ১৮ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন তারা।
 
তারা জানান, নিয়মতান্ত্রিক নিয়োগ ও চাকরি স্থায়ীকরণের পর তারা অন্তত ১০ বছরের বাধ্যবাধকতা স্বীকার করে কাজে যোগ দেন। এরপর রাশিয়ার রোসাটম টেকনিক্যাল একাডেমি থেকে সরকারি খরচে প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে পদোন্নতিও পান।
 
তবে কোনো কারণ ছাড়াই তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।