ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইসরায়েলি ড্রোন ইস্যুতে আজারবাইজানকে তদন্তের আহ্বান ইরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৮:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ইসরায়েলি ড্রোন ইস্যুতে আজারবাইজানকে তদন্তের আহ্বান ইরানের ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজান থেকে ইরানে ইসরায়েলি ড্রোন প্রবেশের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনালাপে স্পষ্ট জবাব চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানি গোয়েন্দাদের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসনা জানায়, যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে ইরানের ভূখণ্ডে ড্রোন পাঠিয়েছে। বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানান।

আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহদি সোবহানি জানান, “আমরা নিশ্চিত হয়েছি যে, স্বল্পসংখ্যক ড্রোন আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা থেকে ইরানে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই তথ্য আজারি প্রেসিডেন্টকে অবহিত করেছেন এবং সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন।”

ইরান বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং আজারবাইজানের পক্ষ থেকে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে আজারবাইজানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।