ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ঢাকার বাতাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ঢাকার বাতাস ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে বায়ুদূষণ, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা। কিছুদিনের সামান্য উন্নতির পর আবারও রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
 

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)–এর সূচকে ১৫২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ু মান ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
 

একই সময় পাকিস্তানের লাহোর শহর ২৯২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (২৩৮ স্কোর), তৃতীয় স্থানে কলকাতা (১৮৩), চতুর্থ স্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৬০) এবং পঞ্চম স্থানে ভারতের মুম্বাই (১৫৮ স্কোর)।
 

বায়ু মান সূচক বা AQI (Air Quality Index) অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ সাধারণ জনগণের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১–৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
 

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শিল্প এলাকা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও মৌসুমি পরিবর্তনের কারণে ঢাকার বায়ুমান দ্রুত খারাপ হচ্ছে। তারা জনগণকে বাইরে বের হলে মাস্ক পরা এবং শিশু ও প্রবীণদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।