ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নেতানিয়াহুর নির্দেশে রাফাহ সীমান্ত বন্ধ, প্রশ্নের মুখে গাজার যুদ্ধবিরতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:৪০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:৪০:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
নেতানিয়াহুর নির্দেশে রাফাহ সীমান্ত বন্ধ, প্রশ্নের মুখে গাজার যুদ্ধবিরতি ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায়ও ইসরাইলি অভিযান থামেনি। ইতিমধ্যে ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ ফিলিস্তিনি। এর মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, রাফাহ সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে যুদ্ধবিরতির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে।
 

গেল ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজায় ইসরাইলি গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠছে। স্থানীয় প্রশাসন জানায়, এসব হামলায় ট্যাংক, ড্রোন ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়েছে। গাজার শেজাইয়া, আল-তুফাহ ও যায়তুন এলাকায় এখনও সেনা মোতায়েন রয়েছে, খান ইউনিস থেকেও সৈন্য প্রত্যাহার সম্পূর্ণ হয়নি। বেইত লাহিয়া ও বেইত হানুনে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
 

এই প্রেক্ষাপটে, গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফাহ ক্রসিং পুনরায় চালুর কথা থাকলেও, নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন সীমান্তটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তার দাবি, হামাস এখনো নিহত ইসরাইলি জিম্মিদের মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়।

ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল, সোমবার থেকেই রাফাহ খুলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নেতানিয়াহুর ঘোষণায় সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। ফিলিস্তিনি সংগঠনগুলো বলছে, এই পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের সামিল।
 

রাফাহ সীমান্ত খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। এর লক্ষ্য ছিল গাজার মানবিক সংকট কিছুটা কমানো। তবে হামাস সতর্ক করেছে, রাফাহ বন্ধ রাখলে নিহত বন্দিদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হতে পারে।
 

এদিকে, সর্বশেষ শনিবার রাতে হামাস দুই ইসরাইলি জিম্মির মরদেহ আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করেছে বলে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও নিরাপত্তা সংস্থা (আইএসএ) এক যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।