ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৭:৩৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৭:৩৭:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের সংগৃহীত ছবি

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে এ দুর্ঘটনাটি ঘটে, যখন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
 

ফেডারেল হাইওয়ে পুলিশের প্রাথমিক তথ্যানুসারে, বাসটি হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এতে প্রথমে রাস্তার পাশে থাকা একটি পাথরের সঙ্গে ধাক্কা লাগে, পরে একটি বালুর ঢিবির সঙ্গে সংঘর্ষে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। বাসে মোট ৩০ জন যাত্রী ছিলেন, তবে আহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
 

পুলিশ জানিয়েছে, বাসের চালক সামান্য আহত হয়েছেন এবং তার রক্তে অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, কিছু যাত্রী সিটবেল্ট না পরায় হতাহতের সংখ্যা বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।