কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন, শর্টসার্কিট থেকে সূত্রপাত
- আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৭:২৬:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৭:২৬:৪০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
সংগৃহীত ছবি
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কক্ষে আগুন লাগে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, বিভাগের একটি কম্পিউটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। কীভাবে শর্টসার্কিট ঘটেছে এবং কতটুকু ক্ষতি হয়েছে—তা যাচাই করে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।