ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

৩৭ ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৬:৪৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
৩৭ ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

কার্গো ভিলেজে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়া দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয় এবং চারপাশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ সময় ঢাকাগামী অন্তত ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি, তবে প্রাথমিকভাবে জানা গেছে কার্গো ভিলেজের কাপড়-চোপড়, প্যাকেজ ও কেমিক্যাল মজুদঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন রয়েছেন, যাতে ভিড়ের কারণে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।